আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশব্যাপী ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
দেশব্যাপী ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশের সকল স্তরের নেতাকর্মীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা বর্তমানে বিশ্ববাসীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মও পরিবেশ সংরক্ষণ, প্রকৃতি রক্ষা ও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং একে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য করেছে।

সংগঠনের সভাপতি আরও বলেন, একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, থানা এবং শিক্ষা প্রতিষ্ঠান শাখাকে নিজ নিজ এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিবৃতিতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযান এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০