আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিবির জালে ১১টি মাদক মামলার আসামী মখলিছ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ০২:২৩ পূর্বাহ্ণ
ডিবির জালে ১১টি মাদক মামলার আসামী মখলিছ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে ১১টি মাদক মামলার আসামী মখলিছকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সদস্যরা।

শনিবার রাতে বিশ্বনাথ উপজেলা সদরের পুরাণ বাজার এলাকার হিন্দুপাড়াস্থ মবশ্বির আলীর কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকাও উদ্ধার করেছেন  সিলেটে গোয়েন্দা শাখার (ডিবি-দক্ষিণ) সদস্যরা।

আটককৃত মখলিছ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর পুত্র।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মবশ্বির আলীর কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী সিলেট বিভাগের বিভিন্ন থানায় থাকা ১১টি মাদক মামলার আসামী মখলিছ আলীকে ডিবির (দক্ষিণ) ওসি আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে এসআই সৈয়দ ইমরোজ তারেক, কল্লোল গোস্বামীসহ ডিবির একটি দল গ্রেফতার করে।

মামলাগুলো আদালতে চলমান রয়েছে। তার বিরুদ্ধে ডিবির এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মাদক ব্যবসায়ী মখলিছ আলীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১