আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল পিতা-পুত্রের

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৪:৪০ অপরাহ্ণ
ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল পিতা-পুত্রের

নিহত পিতা-পুত্র। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ছেলেকে মোটরসাইকেলে নিয়ে আব্দুল কাইয়ুম রাতে ধুলিয়াখালে চিকিৎসক দেখাতে যান। ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চলন্ত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মৃত্যুর পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০