জৈন্তাপুর ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে দু’টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯’র সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জনায়, মঙ্গল ও বুধবার গুলিসহ এই দুটি এয়ারগান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের একটি দল বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া এলাকার একটি গাছবাগানের ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান ও ১৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
এদিকে র্যাবের অপর একটি দল রাত ১টার দিকে জৈন্তাপুর থানার চিকনাগুলের উমনপুর এলাকার একটি বাঁশঝাড়ের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে।