আজ শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিল আইকন ফাউন্ডেশন

প্রকাশিত জুলাই ২২, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ
জৈন্তাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিল আইকন ফাউন্ডেশন

আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে (২২ জুলাই) শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

আইকন সভাপতি আবু বকর সিদ্দীক ও অর্থ সম্পাদক সৈয়দ জাকির বিল্লাহর তত্ত্বাবধানে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ,হা: মাসউদ আজহার, মাওলানা রেজাউল করিম, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ জয়নুল আবেদীন ডালিম, মাওলানা আব্দুল মতিন কোরাসানি, মাওলানা ফাহিম আহমদ, মাওলানা ইমরান আহমদ, হাফেজ সাজ্জাদ হুসাইন রুমন, আব্দুল্লাহ আল মাহফুজ,তাজ উদ্দিন মাসরুর,এটি এম তানভীর, মিনহাজুল ইসলাম প্রমুখ।

আইকন ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় ঢেউটিন বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১