আজ সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জের রাজস বিশ্বাস: বিএনপির পদ ছাড়লেন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
জকিগঞ্জের রাজস বিশ্বাস: বিএনপির পদ ছাড়লেন

বিএনপিসহ দুই সংগঠনের পদ ছাড়লেন জকিগঞ্জের রাজস বিশ্বাস।

তিনি জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য।

সম্প্রতি রাজস বিশ্বাস ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র চেয়ারম্যান বরাবর পদ থেকে অব্যাহতি নেওয়ার আবেদন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা বিএনপির পক্ষে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ ও অপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তপন কুমার বসু (মিন্টু) স্বাক্ষর করে অব্যাহতিপত্র গ্রহণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির

সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)’র মুঠোফোনে একাধিকবার করলে তারা ফোন রিসিভ করেন নি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১