ছাত্র জমিয়ত শাহপরান থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ছাত্র জমিয়ত শাহপরান থানা শাখার সভাপতি শাইখুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আইনুল হকের সঞ্চালনায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (উত্তর) শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমেদ কাসেমী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বদর উদ্দিন ইসহাক আল-মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আতিকুর রহমান নগরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ। ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে থানা আওতাধীন ২০-২১-২২-২৪-৩৪-৩৬-৩৩ ওয়ার্ড রিপোর্ট পেশ করেন।