আজ বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চামড়ার ন্যায্য মূল্যে নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
চামড়ার ন্যায্য মূল্যে নিশ্চিতে সরকারের নজরদারি থাকবে

খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকার কঠোর নজরদারিতে থাকবে। প্রয়োজন হলে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে।

বুধবার দুপুরে সিলেট-এ চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এতে বাজার সচল থাকবে এবং প্রান্তিক সংগ্রহকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং এ খাত থেকে রপ্তানি আয় বৃদ্ধি করা।

আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আসন্ন বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের দিকেও গুরুত্ব দেওয়া হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০