আজ সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমপি’র ছয় থানার ওসিকে একসঙ্গে বদল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ণ
এসএমপি’র ছয় থানার ওসিকে একসঙ্গে বদল

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম- সেবা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানা, শাহপরাণ থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানা, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানা, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিবকে জালালাবাদ থানা এবং ইন্সপেক্টর মনির হোসেরকে মোগলাবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১